অভিলাষা
By Kollorob
যারে তিলে তিলে গড়িয়াছো তিলকে,
রাখিবে তাহার আবদার ভরে অহংকারে;
চন্দ্র ভানু রাখিলে সোহাগে নিজ বক্ষ ধরি,
সেই ক্রোড় হতে কেমনে তেজিবে–অঙ্গ'নারী!
স্তন্য ঋণ নহে এ আজি প্রভাত কিরণ মালিকা,
পড়িবে ললাটে রক্ত বিন্দু শোভিতে যে ত্যাগ!
আলোকের গতি লিখিবে আবার লিপিরও পটে,
একযোগে শ্বাস–শ্রেষ্ঠ হানিবে মগন উজানে!
By Kollorob

Comments