top of page

অচিন পাখি - By Swarnendu Biswas

12 minutes ago
5 min read

Written By: Swarnendu Biswas

Category: Short story Fiction

Competition: Poetry and Creative Writing Competition 2026

Swarnendu Biswas, writing under the name "Bondu," presents a compelling narrative titled "অচিন পাখি" in the category of Short Story Fiction. This piece is featured in the prestigious Poetry and Creative Writing Competition 2026 hosted by Hashtag Kalakar. The story delves into the complexities and evolving dynamics of urban life, capturing the essence of community and companionship amidst the bustling backdrop of a modern cityscape. Swarnendu's storytelling invites readers to reflect on the nuances of safety and solitude in the rapidly changing urban environment.

About the Work

"অচিন পাখি" intricately portrays the life of a retired professor, Sumantra, and his wife, Nita, as they navigate their tranquil yet changing neighborhood. The mood shifts from serene contemplation to a gripping moment of suspense, spotlighting the couple's daily life and their interactions with their surroundings. The narrative artfully uses imagery and dialogue to evoke a sense of nostalgia and concern, reflecting on themes of safety, companionship, and the inevitable march of urbanization.

Bondu

Original Submission by Swarnendu Biswas

অচিন পাখি

রোজকার অভ্যাস মতো সকালের খবরের কাগজ নিয়ে দোতলার বারান্দায় বসে সুমন্ত, মধুকে চা দিতে বললেন।

সুমন্ত দক্ষিণ কলকাতার নামকরা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রযুক্তি-বিজ্ঞানের অধ্যাপক। দক্ষিণ শহরতলির এই কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে স্ত্রী-সহ প্রায় ৩৫ বছর ধরে আছেন। কিছুদিন আগেও, মানে এই পাঁচ-ছয় বছর আগেও জায়গাটায় অনেক শান্তি ছিল। বাড়ির সামনের রাস্তা, তার ওপারে বড় পুকুর, পুকুরের পাশেই খোলা মাঠ। এখনও ল্যান্ডস্কেপ একই রকম আছে, কিন্তু ইদানীং বাইরের লোকের আনাগোনা বেড়েছে অনেক। আশপাশে গড়ে ওঠা বহুতল বাড়ি, হাসপাতাল, সদ্য চালু হওয়া মেট্রো স্টেশন — এসবের জন্য রাত অবধি বহিরাগতদের ভিড় লেগেই থাকে।

বারান্দার আরাম কেদারায় বসে এসব ভাবছিলেন সুমন্ত। এমন সময় মধু চা নিয়ে এল। এই সময়টা সুমন্ত একটু চুপচাপ থাকেন। মন দিয়ে খুঁটিয়ে কাগজ পড়া তাঁর স্বভাব। স্ত্রী নিতা পাশের চেয়ারে এসে বসলেন। সুমন্ত একটু মুখ তুলে হেসে আবার কাগজে ডুবে গেলেন।

কিছুক্ষণ পর মধু নিতার জন্য চা নিয়ে এল, সঙ্গে জিজ্ঞাসা করল ব্রেকফাস্টে কী হবে। সুমন্ত-নিতা নিঃসন্তান। একে অপরের একমাত্র অবলম্বন।

“তারপর কী পেলে? বিশেষ কোনো খবর?”

একটু হেসে নিতা জিজ্ঞাসা করলেন।

“খবর তো দু’রকম — সুখবর আর দুঃখবর। কোনটা আগে শুনবে বলো?”

“হল না, আরেক রকমও তো আছে।”

“কী রকম?” সুমন্ত প্রশ্ন করলেন।

“বিজ্ঞাপনের খবর। যেমন — জমি চাই, বাড়ি চাই, পাত্রী চাই, চাকরি চাই… এই রকম আর কী!” নিতা কৌতুকের সুরে বললেন।

“শোনো, চারপাশের খবর ভালো না।” সুমন্ত একটু চিন্তিত গলায় বললেন।

“কেন, কী হল?”

“আবাসনগুলো একে একে বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে।”

“এ আর নতুন কথা কী ! বেশিরভাগেরই একটা সন্তান, সেও চাকরির সুত্রে রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে। যা হওয়ার তাই হচ্ছে।”

“অথচ ভেবে দেখো, আমরাই তো চেয়েছিলাম সন্তান বড় হোক, ভালো চাকরি করুক, বিদেশে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুক। এখন কী হল বলো?”

“কিছু না। তবু যেকোনো দিন যেকোনো জায়গায় ঘটতে পারে। ধরো, আমাদের এখানেই। আমাদের সোসাইটিতে অন্তত ১২টা পরিবার আছে যেখানে বয়স্ক দম্পতি থাকেন, আর তাঁদের সন্তানরা কাছে নেই।”

“এত ভেবে কী করবে ? বরং পরের সোসাইটি মিটিং-এ এটা নিয়ে বলতে পারো। সবাই মিলে যদি কিছু করা যায়। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানাতে পারো।”

এমন সময় ‘ক্যা ক্যা’ শব্দে তাঁদের কথার ছন্দ ভাঙল। একজোড়া কাক দক্ষিণের আমগাছের ডালে বাসা বেঁধেছে, প্রায় তিন মাস হল। সদ্য জন্মানো বাচ্চাদের কিচিরমিচির লেগেই থাকে। খাবারের জন্য কাক দম্পতি এখন নিতার শরণাপন্ন হয়। নিতা বোঝেন এখন ওদের একটু বেশি খাবার দরকার। তাই কখনো বিরক্ত হন না। আজও বিস্কুট ভেঙে দিলেন। কাক দুটো ঠোঁটে করে টুকরো টুকরো বিস্কুট নিয়ে বাসার দিকে উড়ে গেল। বিকেলের আগে আরেকবার আসবে, তখন নিতা কিছু খাবার রেখে দেবেন বারান্দার পাশের কর্নিশে।

সন্ধ্যার পর পাখির ডাকে চারপাশ সজীব হয়ে ওঠে। তারপর রাত যত গাঢ় হয়, অপরিচিত লোকের আনাগোনা তত বাড়তে থাকে। বারান্দার সাদা নিয়ন আলোটা দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় ম্লান হয়ে গেছে। মধুর এদিকে খেয়ালই নেই। কাল বলতে হবে পরিষ্কার করতে, মনে মনে বিরক্ত হলেন সুমন্ত।

রাতের সঙ্গে সঙ্গে নিরাপত্তাহীনতা আর অজানা আশঙ্কা ঘিরে ধরে সুমন্তকে। কী মনে হল, ফোন করলেন অখিলেশকে। অখিলেশ রায়, ১০৪ নম্বরের বাসিন্দা, এখন কমপ্লেক্সের সেক্রেটারি। একই কলেজের অধ্যাপক, তবে এখনও চাকরিরত।

“হ্যালো, সুমন্তদা বলুন।”

“বলছিলাম, সোসাইটির সিকিউরিটি নিয়ে একটু চিন্তা হচ্ছে ভাই।”

“কেন? গার্ড তো আছেই। রাতে দুজন আমাদের দিকটায়। একটু আগেও বাঁশির হুইসেল শুনলাম।” অখিলেশ আশ্বস্ত করলেন।

“তবু এত বাইরের লোকের আনাগোনা বেড়েছে ইদানীং। কিছুদিন আগেই একটা কমপ্লেক্সে রঙ মিস্ত্রি আর কাজের মাসি মিলে বৃদ্ধ দম্পতি দুজনকে খুন করে গেছে।”

“আপনার দুশ্চিন্তার কারণ বুঝতে পারছি-আপনি গ্রুপে জানিয়ে রাখুন। তবু বলব, অকারণ ভাবছেন। সবাই তো আছি আমরা। নিশ্চিন্ত থাকুন।” আশ্বস্ত করে অখিলেশ ফোন রাখলেন।

এরপর কয়েকদিন এই নিয়ে বিশেষ কথাবার্তা হল না। রুটিন মাসিক মিটিং-এ বিষয়টা উঠলেও অন্যান্য কথার মাঝে চাপা পড়ে গেল। অন্যরা নিরাপত্তার বিষয়ে তেমন মাথা না ঘামানোয় সুমন্তও আর কথা বাড়ালেন না।

নভেম্বরের শেষ সপ্তাহে বেশ শীত পড়েছে। বৃদ্ধ দম্পতি এখন তাড়াতাড়ি শুয়ে পড়েন। মধু নিয়মমতো আটটায় চলে গেছে। রাত ন’টার মধ্যে খাওয়া-দাওয়া শেষ করে দশটায় শুয়ে পড়লেন সুমন্ত আর নিতা।

রাত তখন কত হবে, হঠাৎ কাক দুটো একটানা প্রচণ্ড চিৎকার করে ডেকে চলল।

দুজনেরই ঘুম ভেঙে গেল। সুমন্ত বিরক্ত হয়ে বললেন,

“কতবার বলেছি, ওদের প্রশ্রয় দিও না। এখন দিলে তো মাঝরাতে ঘুম ভাঙিয়ে!”

নিতা বললেন, “কিছু অসুবিধা হচ্ছে হয়তো ওদের। সাপ বা ওরকম কিছু দেখেছে। সাপ তো অনেক সময় ছোট বাচ্চা খেতে আসে। তুমি ঘুমোও।”

কিন্তু কাক দুটোর প্রাণান্ত চিৎকার থামার কোনো লক্ষণ নেই। সুমন্ত বললেন,

“দাঁড়াও, ওদের গায়ে একটু জল ছিটিয়ে দিই।”

নিতা বাধা দিলেন, “করো কী! এই শীতের মধ্যে ছোট বাচ্চা আছে বাসায়, গায়ে জল দেবে? আমি দেখছি।”

জানালা খুলে যা দেখলেন, তাতে নিতার গলা শুকিয়ে গেল। চিৎকার করার ক্ষমতাও তখন তাঁর নেই। শুধু হাতের ইশারায় সুমন্তকে কাছে ডাকলেন।

দুজন লোক — হাতে লোহার রড আর লম্বা ছুরির মতো কিছু নিয়ে — গাছ বেয়ে দোতলার বারান্দায় ওঠার চেষ্টা করছে। আর কাক দুটো বারবার ঝাঁপিয়ে পড়ে তাদের বাধা দিচ্ছে।

সুমন্ত আর বিন্দুমাত্র দেরি না করে সিকিউরিটি অফিসে ফোন করলেন, তারপর অখিলেশকে, আর লোকাল থানাতেও জানিয়ে দিলেন।

সিকিউরিটি ঢিলছোড়া দূরত্বে থাকায় এবং আরও কিছু লোক চলে আসায় দুষ্কৃতীদের ধরতে বিশেষ অসুবিধা হল না। খানিক ধস্তাধস্তির পর দুজনকেই জব্দ করা গেল। তারপর নিয়মমতো থানায় চালান।

পরদিন সকালে লোকে লোকারণ্য সুমন্তবাবুর বাড়ি। সকালের চায়ের আসর সুমন্তবাবুর বাড়িতে। কমপ্লেক্সের অনেকেই এসেছেন।

অখিলেশ হেসে বললেন,“আপনি তো এখন সেলিব্রিটি দাদা! এরকম সশস্ত্র দুটো গুন্ডাকে পাকড়াও করা কি চাট্টিখানি কথা? অনেক সাহসের পরিচয় দিয়েছেন। ওই সময় মাথা ঠান্ডা রেখে যা করলেন!”

সুমন্ত এক গাল হেসে বললেন, “আমি না ভাই…”

তারপর আমগাছের কাকের বাসার দিকে হাত দেখিয়ে পুরো ঘটনা খুলে বললেন।

আর বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে দাঁড়িয়ে আছে — একটা-দুটো নয়, তিনটে ছানা সহ পাঁচ পাঁচটা কাক।

যেন বলছে — আমরা ছিলাম, আমরাই আছি।

About the Competition

The Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a celebration of literary creativity and expression. Bringing together talented writers from around the globe, the competition showcases diverse voices and storytelling. Participants are invited to explore various themes through poetry, essays, and short stories, contributing to an enriching literary tapestry. This event serves as a platform for both emerging and established writers to share their unique perspectives with a broader audience.

We extend our heartfelt thanks to Swarnendu Biswas for his thought-provoking contribution, "অচিন পাখি," to the Poetry and Creative Writing Competition 2026. His ability to weave a narrative that resonates with readers is truly commendable. We look forward to seeing more of his insightful storytelling in future editions of the competition.

About Hashtag Kalakar

Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.

 
 
 

Recent Posts

See All
Colours of the Soul - By Shawn Joy Odackel

Written By: Shawn Joy Odackel Category: Poetry Competition: Poetry and Creative Writing Competition 2026 Introducing "Colours of the Soul," a captivating poetic piece by Shawn Joy Odackel, part of th

 
 
 
The Art of Eating - By Shawn Joy Odackel

Written By: Shawn Joy Odackel Category: Poetry Competition: Poetry and Creative Writing Competition 2026 In the realm of poetic expression, Shawn Joy Odackel presents "The Art of Eating," a delightfu

 
 
 
पुराने पन्ने - By DEVESH DWIVEDI

Written By: DEVESH DWIVEDI Category: Poetry Competition: Poetry and Creative Writing Competition 2026 In the realm of poetry, DEVESH DWIVEDI offers a poignant reflection titled "पुराने पन्ने," an evo

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page