top of page

Somporko (Relation) - By Swarnendu Biswas

7 minutes ago
5 min read

Written By: Swarnendu Biswas

Category: Short Story Sci FI

Competition: Poetry and Creative Writing Competition 2026

Swarnendu Biswas presents "Somporko (Relation)," a compelling entry in the Short Story Sci-Fi category for the Poetry and Creative Writing Competition 2026. This story delves into the poignant relationship between a young boy, Apu, and his humanoid companion, Chinibas. As Apu grapples with the potential loss of his robotic friend, the narrative explores themes of companionship, emotional attachment, and the impact of technology on human relationships.

About the Work

"Somporko" captivates readers with its exploration of the bond between Apu and Chinibas, a humanoid who has been a constant presence in Apu's life. The story weaves a tapestry of emotional depth and familial love, set against a backdrop of futuristic technology. Swarnendu Biswas skillfully uses imagery and narrative to evoke a sense of wonder and reflection on the intricate relationships between humans and machines.

Somporko( Relation)

Original Submission by Swarnendu Biswas

সম্পর্ক

অপুর মন বেশ কিছুদিন যাবৎ ভালো নেই। শুধু ভালো নেই বললে কম বলা হয়। বলা ভালো বেজায় খারাপ।

অপুর সব সময়ের সঙ্গী, সব আবদার, হাসি মুখে সহ্য করে যে, সেই চিনিবাস দাদার শরীর ভালো যাচ্ছে না মোটে,মাস তিনেক হবে।

চিনিদা ছাড়া অপু চোখে অন্ধকার দেখে।বাবা তো অর্ধেক দিন দেশের বাইরে কোথায় না কোথায় পড়াতে যান, আর মা ও তেমনি ব্যস্ত,কলেজ নিয়ে।

সেই কোন ছোটোবেলা থেকে অপু চিনি দাদা ছাড়া কিছু বোঝে না।

স্কুলে যাওয়ার সময় গাড়ির ড্রাইভার চিনিবাস।বাড়ি ফিরে বিকেলের খেলার সঙ্গী চিনিবাস।এছাড়া অপুর সারাদিনের সব আবদার মেটানো,বাজার থেকে বাছাই করে মাছ,সবজি,নিয়ে আসা,রকমারি রান্না,সন্ধ্যে বেলা বসে হোম টাস্কের অঙ্ক ইংরাজি,বাংলা, বিজ্ঞান,পর্যন্ত চিনিবাসের সব টুকু দায়িত্ব।

এত দূর পড়ে যারা ভাবছ,যে তোমাদের বাড়িতেও যদি এমন একজন থাকতেন কতো না জানি ভালো হতো !মায়ের কষ্ট,বাবার দুশ্চিন্তা অনেকটা কমে যেত, আর সব সময়ের খেলার সঙ্গী সে তো উপরি পাওনা। তাহলে তোমাদের জানিয়ে রাখি, চিনিবাস একজন হিউম্যানয়েড,অর্থাৎ মানুষের মতন অবিকল দেখতে এক রোবট।মানুষ হলে চিনিবাসের বয়স কতো হতো, এই ৩০ কি ৩২।চিনিবাস্ অন্তত বিশ্বের ১৩০ টি ভাষায় কথা বলতে পারে। রান্না করতে পারে কয়েক হাজার পদ,সে শুক্ত হোক, কি মাটন রেজালা।অপুর বায়না শুনে এক বার কি একটা মেক্সিকান খাবার বানিয়ে ছিল,অপু খেয়ে তিন দিন কথা বলতে পারেনি,জিভে চিনি আর আইস ক্রিম ছাড়া কিচ্ছু টি লাগাতে পারে নি,এমন ঝালাপালা ঝাল।তারপর থেকে বাবা, চিনিদার হার্ড ডিস্ক থেকে ভারতীয় রান্না ছাড়া বাকি সব রান্নার সফটওয়্যার মুছে দিয়েছে।

এখন বেশ কিছু দিন চিনি দা ভালো ভাবে কাজ করতে পারছে না,অন্য সময় তবু কাজ চলে,কিন্তু স্কুল থেকে অপু বাড়ি ফিরে চিনিবাসের সাথে যে পরিমান দৌড়াদৌড়ি করে অপু, সে কোন মানুষের পক্ষে সামলানো অসম্ভব।

অপু তার বাবাকে অনেক বার বলেছে এই তিন মাসে,যাতে চিনি দা কে সুস্থ্য করে তোলা যায়,কিন্তু অপুর বাবা বলেছেন যে ওদের কপাল ভালো তাই চিনিবাসের ব্যাটারি এত দিন ভালো আছে,ব্যাটারি,ইলেক্ট্রিক্যাল সার্কিট, খুব ভালো হওয়ার দরুন এতদিনে কখনও সমস্যা হয়নি।রাতের বেলা ১০ টায় চার্জ দিলে,পর দিন সকাল ৬ টা থেকে দিব্যি চিনিবাস বলে ডাকলেই হাজির।এরই সাথে আরও যে বাজে ব্যাপারটা হয়েছে তা হল রিনা মাসির হাতের রান্না,অপুর তো একদম ভালো লাগে না।অপুর ৩ বছর বয়স থেকে চিনিবাস এই বাড়ির সদস্য, এখন অপুর ক্লাস ৭, প্রায় ১১ বছর হল।

অপুর বাবা বলেছেন,একেবারে অবিকল এমনই দেখতে রোবট এনে দেবেন, কিন্তু সেটা শুনে অপুর ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না, আরও বেড়ে গেছে, বাবা কে জানিয়ে দিয়েছে,ওর চিনি দা কেই ঠিক করে দিতে হবে, আর অন্য কিছু ,অন্য কাউকে চাই না। বাবা যতই বোঝান’চিনিবাস তো কোন মানুষ নয়, তুমি এত মন খারাপ কর না’,কিন্তু অপু কিছুতেই মানতে পারে না। শেষে বাবা আসল কথা বলেই ফেললেন। বাবা বললেন, চিনিবাসের মডেল বেশ পুরানো,এখন এর ব্যাটারি অমিল, তাই খারাপ হয়ে গেলে ফেলে দেয়া ছাড়া আর কোন উপায় থাকবে না। অপু সে সব শুনে, আরও মন খারাপ করে, চিনিবাসের পাশে গিয়ে বসে,চার্জ এর সুইচ দেখে নেয়,ওর গায়ে,বুকে,মাথায় যখন অপু হাত বুলিয়ে দেয়, অপুর কেমন যেন মনে হয়,চিনি দা বুড়ো হয়ে যাচ্ছে, চিনি দার গালের চামড়ায় ভাঁজ,চোখের কোণে বকের পায়ের মতো, চামড়া কুঁচকে যাচ্ছে। অপুর গাল বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে।অপুর মনে হয় চিনি দার ও চোখের কোণ দুটো চকচক করছে।একবার মা বলেছিল, নবমীর রাতে দুর্গা ঠাকুরের চোখ ছলছল করে, ঠাকুর কাঁদে, দশমীতে চলে যেতে হবে বলে। চিনি দা ও কি কাঁদছে,ওর দিন শেষ হয়ে আসছে সেটা কি ও বুঝতে পেরেছে?

অপু চোখ মুছতে মুছতে মায়ের কোলের মধ্যে গিয়ে শোয়। মা অপু কে বুকের মধ্যে টেনে নেন।

এরপর একদিন স্কুলে প্রসন্ন স্যার বল্লেন,যে আজ রাত ২.৩০ টের সময়,আকাশে আলোর খেলা দেখা যাবে,কালীপূজোর রাতে যেমন আকাশে আতসবাজি হয়,তেমন ভাবে উল্কা বৃষ্টি দেখা যাবে।গাড়ি তে যেতে যেতে রোজকার অভ্যেস মতো এই কথাটা বলতে যাবে,কিন্তু আজ তো চিনি দা আসে নি,তার জায়গায় নতুন ড্রাইভার,এটা খেয়াল হতেই অপুর মুখ ভার,আর মন খারাপ হয়ে গেল।চিনি দা কে এটা বললে,চিনি দা আরও কতো কিছু অপু কে বুঝিয়ে দিত।কিন্তু এটা তো রণটা কাকা, অপুদের গাড়ি চালায় মাঝে সাঝে।বাকি রাস্তা বাইরের দিকে ফিরে কাটিয়ে দেয় অপু।

বাড়ি ফিরে অপু দেখে বাবা ফিরেছে।মা একবার বলেছিল বটে।

‘জান তো বাবা,প্রসন্ন স্যার বলেছেন আজ রাতে আকাশের দিকে চোখ রাখতে ২.৩০ টের পর,আজ নাকি উল্কা বৃষ্টি হবে’। বাবা বলেন ‘বেশ তো আমরা একসাথে দেখব’।

সারাদিন উত্তেজনায় অপু ছটফট করল বেশ।চিনিবাসের কাছে গিয়ে বলল,উল্কা বৃষ্টির কথা। অপুর কাথা শুনে কিছু বলার বা করার মতো চার্জ আর অবশিষ্ট নেই তার,শুধু ওর বুকের বাম দিকে লাল আলোটা একবার যেন একটু জ্বলে ওঠার চেষ্টা করে আবার ম্রিয়মাণ হয়ে গেল। যখন চিনিবাস সুস্থ্য ছিল, এই আলো টাই সবুজ হয়ে জ্বলত।

রাত দুটোর একটু পরে মা অপু কে ডেকে দিলেন, মা বাবার সাথে অপু ছাদে উঠতে যাবে,এমন সময় অপুর মনে পড়ল চিনিবাসের কথা। অপু মা কে বলল ‘একটু আসছি’ বলে বাবার হাত ধরে টানতে টানতে চিনিবাসের চার্জ দেয়ার জায়গায় নিয়ে গেল।বাবাকে অপু বলল,’চিনি দা কেও নাও, কতো দিন বাঁচবে ও আর’। বাবা ছেলের মাথায় হাত বুলিয়ে চিনিবাস কে দু হাতে তুলে নিলেন।

কিছুক্ষণ পর শুরু হল আকাশে বৃষ্টির মতো উল্কা পাত।হাজার হাজার আলোর গোলা একসাথে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। সে কি অপূর্ব,কি অনন্য দৃশ্য। অপুদের বাড়ি একটু মফঃস্বল অঞ্চলে হওয়ায় খুব ভালো দেখা যাচ্ছে।অনেক দিন পর অপুর মুখে হাসি দেখে ওর মা বাবা খুশি হলেন।ঠিক এমন সময় অপু দের বাড়ির পাঁচিলের ঠিক সামনে যে ফাঁকা মাঠ,সেখানে বেশ কিছু উল্কা পর পর পড়ল।মা সাথে সাথে অপুর হাত ধরে চিলেকোঠার ঘরে নিয়ে গেলেন।প্রায় পাঁচ মিনিট এক টানা,এরকম উল্কা বৃষ্টির পর,যখন পুরো ব্যাপার টা থেমে গেল,তখন ওরা তিন জন আবার ছাদে এল।এসেই অপুর চোখ পড়ল চিনিবাসের উপর।চিনিবাসের বুকের উপর বাম দিকে সম্পূর্ণ চার্জ হলে যে সবুজ আলো জ্বলে,সেটা এখন জ্বল জ্বল করছে।এই তো কিছুক্ষণ আগেও আলোটা লাল ছিল,মানে চার্জ হচ্ছিল না,লো ব্যাটারি।হঠাৎ এটা কি করে! অপুর মা, বাবা,এতক্ষনে ব্যাপারটা দেখেছেন। কিছুক্ষণ পর অপুর মা যিনি ফিজিক্‌স এর প্রফেসর,অপুর বাবার দিকে ফিরে বললেন,খুব সম্ভবত উল্কা পিণ্ডতে থাকা রেয়ার আর্থ,থেকে চিনিবাসের সার্কিটের চুম্বক চার্জ হয়েছে, কখনও কখনও এমনটা হয়,এবং এটা চিরস্থায়ী হতে পারে।

মা আরও কিসব বোঝাচ্ছেন বাবাকে,গ্রীন এনার্জি বা ওই রকম কিছু,তবে অপু, অবশ্য মা বাবার এসব গুরু গম্ভীর আলোচনায় নেই,সে চিনিদা কে ফিরে পেয়ে মহা খুশি। আর চিনিবাস চিরপরিচিত স্বরে বলে উঠলো ‘ রাত তিনটে বাজে এখনো ঘুমাও নি অপু। কাল সকালে স্কুল আছে তো’!

About the Competition

The Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a prestigious platform celebrating diverse literary voices. While it offers writers from around the globe an opportunity to showcase their talent in various categories, it also encourages the exploration of innovative themes and creative expression. The competition is a testament to the power of storytelling in connecting cultures and ideas.

We extend our heartfelt thanks to Swarnendu Biswas for sharing "Somporko (Relation)" with us in the Poetry and Creative Writing Competition 2026. This story's exploration of human-robot relationships offers readers a thought-provoking narrative. We appreciate Swarnendu's commitment to storytelling and look forward to more of his creative contributions.

About Hashtag Kalakar

Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.

 
 
 

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page