Golaper Ful (Rose) - By Swarnendu Biswas
Written By: Swarnendu Biswas
Category: Horror humane short story
Competition: Poetry and Creative Writing Competition 2026
Swarnendu Biswas presents "Golaper Ful (Rose)," a haunting entry in the Horror humane short story category for the Poetry and Creative Writing Competition 2026 hosted by Hashtag Kalakar. This chilling narrative takes readers on a supernatural journey through the ordinary life of Somresh, only to unravel an eerie encounter. Set against a backdrop of rain-soaked streets and mysterious occurrences, this story promises to grip its audience with suspense and intrigue.
About the Work
"Golaper Ful (Rose)" is a masterful tale steeped in mystery and suspense. Swarnendu Biswas crafts a narrative filled with vivid imagery and a haunting atmosphere. The story explores themes of the supernatural, blending everyday life with otherworldly elements. Through the character of Somresh, readers are drawn into an unsettling encounter, evoking feelings of unease and curiosity. The mood is intensified by the atmospheric setting, creating a vivid backdrop for the unfolding drama.
Golaper Ful ( Rose)
Original Submission by Swarnendu Biswas
গোলাপের ফুল
আজ রবিবার। সমরেশের অফিস আজ বন্ধ থাকে না, তবে একটু আগেই ছুটি হয়,বলা যায় হাফ ডে । শহরের একটা নামী হোল সেল ওষুধের দোকানের হিসেব রাখার কাজ করে সমরেশ । ধরা বাঁধা ন্যাশনাল হলিডে ছাড়া ছুটি তেমন নেই বললেই চলে।
হাওড়ার সাঁতরাগাছি থেকে ২.৩০ র সময় বাসে উঠে পরে । হালকা বৃষ্টি তে কাক ভেজা । বাসের জানালার ধারের সিটে সামান্য জল। ছুটির দিন, বাস ফাঁকা । অন্য দিন যা ভিড় থাকে তাতে করে একপায়ে দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় থাকে না।জানালার ধারে বসলেও বৃষ্টির জন্য কাঁচের জানলার ভিতর থেকেই বাইরের দৃশ্য উপভোগ করতে করতে রুমাল দিয়ে মাথার চুল একটু মুছে নেয় ।হাওড়া ছাড়িয়ে বাস দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে উঠে পড়লে বৃষ্টির ধারা গঙ্গার খোলা বুকে হঠাৎ গতি পায় । তীর্যক ভাবে পড়তে থাকে বড় বড় ফোঁটা । সমরেশ শিশুর মতো হেসে উঠে হালকা করে জানলা উঠিয়ে দেয় চারপাশে দেখে নিয়ে । বৃষ্টির ফোঁটা বর্শার মতো আঘাত করে তার মুখে । বাস নিমেষে পুলিশ ট্রেনিং স্কুল এসে পরে । চারপাশে ছাতা মাথায় ছোট দের হাত ধরে বাবা মায়ের দল, যুবক যুবতীদের ভিক্টোরিয়া,ময়দান মুখী ভিড়ে বাস একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রাফিক সিগন্যালে । সমরেশ ছোট্ট শ্বাস ফেলে । তার জীবনে রবিবার ছুটি নিয়েছে অনেক দিন । পরিবারের সঙ্গে বেরোয় নি কতদিন হবে ? বাবু ফুল নেবেন । টাটকা ভালো গোলাপ আছে । বৃষ্টিতে ভেজা মাথায় কালো প্লাস্টিক জড়ানো একটা লোক । কালো ছোপ ছোপ দাঁত বার করে বলল । হাতে লালগোলাপের একটা তোড়া। ১০ টা গোলাপ হবে । রূপোলি রাংতা দিয়ে মোড়া আরও কিছু ফুলের সাথে । সমরেশের পছন্দ হয় ।সমরেশের স্ত্রী মাধবী ফুল ভালো বাসে । এটুকু সমরেশ দিতেই পারে । সমরেশ যত্ন করে ব্যাগের ভিতর রাখে ফুলের তোড়া ।কুড়ি টাকা নিয়ে লোকটা অদ্ভুত একটা হাসি হাসে । চুরি করে পালানোর সময় একবার পিছন ফিরে তাকানোর মতো কিছু একটা আছে সেই হাসিতে ।
সমরেশের বাড়ি বাসন্তী হাইওয়ের পাশের একটা ছোট গ্রামে, নলমুড়ি । বাড়ি ফিরতে অন্যদিন রাত ১১ টা বাজে । আজ ৫ টায় বাস থেকে নামার সময় ঘাড়ের খোলা অংশে মুখের উপর দমকা ঠান্ডা বাতাস অনুভব করে ।হাইওয়ের পাশের উঁচু উঁচু গাছের সারির ভিতর দিয়ে কাঁচা রাস্তা ধরে বাড়ি যেতে দিব্যি লাগছে । সমরেশ রাস্তা ধরে হাঁটলেও পিছনে বা পাশে পাতার মর মর শব্দে ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো আর একটা লোক ওহ সুখীরাম সাইকেল চালিয়ে আসছে তবে সাইকেল সে চালাচ্ছে না তাকে সাইকেল চালাচ্ছে বোঝা দায়, সুখিরামএর জাত মাতাল হিসেবে এই অঞ্চলে বেশ নাম ডাক ।
বাড়ি পৌঁছে কলিং বেলে হাত দিয়ে সমরেশ বোঝে লোড শেডিং। মাধবী,মাধবী বলে দুবার ডাকার পর মাধবী দরজা খোলে । এসো ইস একেবারে ভিজে গেছো । ছাতা খোলনি? আরে বৃষ্টি পড়ছে না।গাছের পাতা থেকে জল পড়ে ভিজে গেলাম এই টুকু আসতে গিয়ে ।
জুলাই এর মাস হলেও আকাশে মেঘের কারণে ৫.৩০ টা তেই চার পাশ অন্ধকার।সমরেশ গেটের ভিতরে ঢুকে লোহার গেট টেনে বন্ধ করে। ‘যাও তাড়াতাড়ি ভিজে জামা ছেড়ে এসো আমি চা দিচ্ছি সাথে ডিম টোস্ট ‘। সমরেশ একটু হেসে বলে আচ্ছা । এমন সময় বাইরে লোহার গেট টা জোরে জোরেশব্দ করে তিনবার সামনে পিছনে হয় । যেন কেউ বাইরে থেকে ধাক্কা দিয়ে খুলতে চাইছে । সমরেশ সেই শব্দে পিছনে ফিরে তাকাতে ঠান্ডা বাতাসের ঝাপটা লাগে তার মুখে । সমরেশ মনে মনে ভাবে বৃষ্টি হচ্ছে ঠিক ই কিন্তু এত জোরে বাতাস তো বইছিল না একটু আগেও ।
কিগো দাঁড়িয়ে পড়লে কেনো? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো । চা বসাচ্ছি ।
সমরেশ স্নান করে বেড়িয়ে ফুলদানিতে জল দিয়ে গোলাপের তোড়া রাংতা ছাড়িয়ে ফুলদানি তে রাখে। মাধবী চা নিয়ে ঘরে এসে ‘মুড বেশ ভালো মনে হচ্ছে’ একটু হেসে কৌতুকের সুরে বলে । বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গোলাপ কিনেছ? আরে নাহ নাহ । বাসেই ছিলাম একজন বৃষ্টিতে ভিজে বিক্রি করছিলো দেখে নিলাম ।
নাহ এখন তো তেমন আনো না এসব তাই বললাম, অভিমানের সুরে মাধবী বলে ।
১২ বছরের বিয়ে ওদের, এখনও সন্তান হয় নি । হওয়ার সম্ভাবনাও কম। কিন্তু দুজন স্নেহশীল ভালো মানুষ, একে অন্য কে অবলম্বন করে সুখে আছে । সন্তানের জন্য দীর্ঘশ্বাস আছে বটে কিন্তু তা আফসোস হয় নি । আজ একটু তাড়াতাড়ি শুয়ে পরে ওরা। গ্রামে রাত একটু তাড়াতাড়ি ই হয়। তার মধ্যে বৃষ্টি র জন্য বেশ ঠান্ডা ।
রাত তখন দুটো হবে। কিছু একটা অস্বস্তিতে সমরেশের ঘুম ভেঙে যায় । বিছানায় উঠে বসে জলের বোতল থেকে দু ঢোক জল খেতে যাবে ঠিক তখন ই বাইরের ঘরে কীসের আওয়াজ পায় । আবার ইঁদুর হয়েছে । উফ এই এক জ্বালা । মনে মনে বলে শুতে যাবে এমন সময় আওয়াজ তা খুব বেড়ে যায়। চোর টোর নয় তো? কিন্তু চোর তো এত আওয়াজ করবে না । এদিকে মাধবী অকাতরে ঘুমে । ওকে কি একবার ডাকবে ।নাহ থাক। এবার একটা বাসন পড়ার মতো শব্দ । সমরেশ আর থাকতে পারে না । সাহস সঞ্চয় করে বাইরে বেড়িয়ে দেখে, সমরেশ যা দেখে তাতে সমরেশের মাথার চুল দাঁড়িয়ে যায়, মেরুদণ্ড দিয়ে পরিষ্কার হিমেল স্রোত অনুভব করে, সারা গায়ে কাটা দিয়ে লোম সব খাঁড়া হয়ে যায় । ও কে? বছর ৮ -১০ এর একটা মেয়ে । খুব ফর্সা । সাহেব নাকি? হ্যাঁ তাই বটে । মেয়েটা খুব রাগ করে চার পাশে কিছু খুঁজছে আর টা না পেয়ে দূর্বদ্ধ ভাষায় কিছু বলছে । সমরেশের চটকা ভাংলে বোঝে ভাষা টা ইংরিজি ।তুমি কে? সমরেশ অস্ফুট শব্দে বলে বোঝে বলা উচিত ছিল তুমি কি? তার সব বুদ্ধি লোপ পায় । এরপর মেয়ে টা হাত পা ছুঁড়ে যা বলে তার মধ্যে thief my বার্থডে rose পার্ক স্ট্রিট এই কথা গুলি সমরেশের বোধ গম্য হয় । সমরেশ একটু ধাতস্থ হয়ে বুঝতে পারে গোলাপের ব্যাপারে কিছু । এবার মেয়েটি কেঁদে ফেলে । ঝর ঝর করে কান্না । শিশুর যেমন কাঁদা র কথা তেমন কান্না । ‘প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি ব্যাক মাই ফ্লাওয়ার্স’ আমার ফুল ফিরিয়ে দাও ওটুকুই শুধু আমার আছে আর কিছু নেই ।’
সমরেশ মেয়েটির দিকে এগিয়ে যায়, তাকে সান্তনার ভঙ্গিতে বলে ‘আমি বুঝিনি ওই গোলাপ টা তোমার, লোকটা চুরি করে এনেছে । আমি না বুঝে এনেছি । এক্ষুনি নিয়ে আসছি । আচ্ছা তোমার কি খিদে পেয়েছে । এই খানে বসও’। বলে ডাইনিং চেয়ার এর দিকে নির্দেশ করে ।
মেয়ে টা চোখের নিমেষে এসে বসে।সমরেশ আরও একবার সেই ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব করে তার মুখে।
সমরেশ বিস্কুট এর কৌটো থেকে দুটো বিস্কিট নিয়ে মেয়েটির হাতে দিতে মেয়েটি মায়াবী চোখে তাকে দেখে ।
তোমার নাম কি? ইংরিজিতে জানতে চায় ।
‘ইসাবেল ‘দুই চোখে টলটলে জল নিয়ে মেয়েটি জানায় । একটু বস আমি আসছি ।
সমরেশ উপর থেকে ফুলের তোড়া নিয়ে আসে দ্রুত পায়ে । দেখে মেয়েটির মুখে খুশি আর ধরে না ।তোরা ফিরিয়ে দিতে পেরে সমরেশ ও তৃপ্ত । মেয়েটা নাকের কাছে নিয়ে বুক ভরে গন্ধ নেয় । আর একবার খিল খিলিয়ে হেসে ওঠে ।
‘সমরেশ!’ডাক শুনে পিছনে ফিরে দেখে মাধবী ।’
‘ কি করছ এখানে এত রাতে । অন্ধকারে দাঁড়িয়ে ? কার সাথে কথা বলছো? ফোনে কথা বলছো? বাবা মা ঠিক আছে?’
সমরেশের এতক্ষণে খেয়াল হলো ঘর টা পুরো অন্ধকার । কোথাও বিন্দু মাত্র আলো নেই । কিন্তু একটু আগে যে সব লাইট গুলো জ্বলছিল । সব কিছু দিনের আলোর মতো স্পষ্ট ছিল ! সমরেশ সামনে ফিরে দেখে কেউ নেই । শুধু টেবিলে আধ খাওয়া বিস্কুটের একটা টুকরোটা তবু দেখা যাচ্ছে । সমর তুমি ঠিক আছো? সমরেশের ঘোর ভাঙ্গে এতক্ষণে । অ্যা , ও হ্যাঁ । ঠিক আছি ঠিক আছি স্বাগতক্তির ভঙ্গিতে বলে সমরেশ ।
পরদিন সকালে ঘুম থেকে উঠে দুজনেই দেখে ফুলদানিতে ফুল নেই । দু একটা পাতা আর জল ছাড়া কিছু নেই । দুজন দুজনের দিকে তাকায়, চোখে অনেক প্রশ্ন মাধবীর ।
সমরেশ বলে রাতে মাছি নাকি কোনও পোকা এসে শব্দ করে উড়ছিল আর তাতেই বিরক্ত হয়ে সমরেশ ফুল বাইরে ফেলে দিয়ে এসছে । মাধবী চিন্তার ভঙ্গিতে নীচের ঠোঁট কামড়ে মাথা নিচু করে মুখে কিছু বলে না ।
সমরেশ রোজ ৮.৩০ টায় বেড়িয়ে যায় আজ একটু আগেই ৮ টায় বেড়লো ।বাসে করে পার্ক স্ট্রিট বাজার হয়ে গোরস্থান।দারোয়ানের ঘরে টোকা দিয়ে সে বললো আচ্ছা ‘দাদা আমি একটা ব্যাপারে জানতে চাই আপনি আমায় বলতে পারবেন ‘? হ্যাঁ বলুন । একটা কবরের ব্যাপারে ?’
‘তাহলে এই ডান দিক দিয়ে চলে যান ওই ছোট ঘরটায় একজন আছেন ওনাকে জিজ্ঞেস করুন ‘।
সমরেশ নির্দেশ মতো চলে যায় । একজন বৃদ্ধ ভদ্রলোক বসে আছেন।জানলা দিয়ে মুখ বাড়িয়ে সমরেশ বলে ‘আপনার এখানে ইসাবেল নামের কোনও মেয়ে ঘুমিয়ে আছে?’
কেন বলুন তো? বয়স্ক মানুষ টি গলা পরিস্কার করে বলেন । আমার পরিচিত একজনের ফ্যামিলির সাথে সম্পর্কিত ।’
‘দাঁড়ান দেখে বলছি ।’বলে লোকটি একটা বহু পুরনো মোটা খাতা বার করে দেখতে লাগে ।
‘ইসাবেল ইসাবেল, এই নামে মোট ৬ জন আছে । আচ্ছা মৃত্যুর সময় ৮ থেকে ১২ বছর বয়স ছিল এমন কেউ! দাঁড়ান! এই যে দুজন এক জনের বয়স ১৩ মৃত্যর সময় আর একজন ৯। এর মধ্যে ৯ যে তার গত কাল জন্মদিন ছিল । এই তো কাল ই ওর গোরে ফুল দিয়ে গেছে অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটি থেকে ‘।
‘আমাকে একটু নিয়ে যাবেন প্লিজ ওর কাছে।’
কি ব্যাপার বলুন তো মশাই ‘।
‘কিছু না তেমন আমি একটু দেখব আর ফুল এনেছি দেবো ‘। বয়স্ক লোকটির পিছু পিছু সমরেশ পৌঁছে যায়।
‘ইসাবেল স্মিথ, লাভিং ডটার,লেফট ফর লর্ডস আবোড ১০ ই জুলাই ১৯৫৪ ডিউ টু ম্যালেরিয়া । ইউ উইল বি মিসিড ফরএভার । ড্যারেন এন্ড মারি স্মিথ, ক্যালকাটা ৩০।’
নাম ফলক টা পড়বার পর সমরেশের চোখ পড়ে নীচের বেদীতে । কালকের সেই লাল গোলাপ এর তোড়া , রাংতা ছাড়া। সমরেশের চোখে মুক্তো ।
সমরেশ ব্যাগ থেকে লাল গোলাপের বড় একটা বোকে বার করে রাখে বেদী তে । আর মনে মনে বলে ‘আমি আবার আসবো।’
About the Competition
The Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a prestigious platform for writers to showcase their creative talents. This annual event celebrates diverse voices and compelling narratives across various genres. Participants have the unique opportunity to present their work to a broader audience, engaging with a community of passionate readers and fellow writers. The competition highlights the rich tapestry of storytelling in contemporary literature.
We extend our heartfelt thanks to Swarnendu Biswas for sharing the evocative "Golaper Ful (Rose)" with us. His contribution to the Poetry and Creative Writing Competition 2026 is a testament to the power of storytelling and its ability to transport readers into a realm of mystery and emotion. We look forward to more captivating works from Swarnendu and wish him continued success in his literary endeavors.
About Hashtag Kalakar
Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.


Comments