অতিথি
By Arijit Dutta
একটা লৌকিক মৃত্যু, অজস্র চিল উড়বে আকাশে।
ঘসে পড়বে চামড়া নক্ষত্রের মতন,
জন্মাবে নতুন গাছ।
পৃথিবীর প্রেতাত্মা কাঁদবে প্রেমের জন্য।
অজস্র ধ্বংস ধোঁয়ায় ধোঁয়ায়,
অতিরিক্ত জলে জোঁক খাবে রক্ত।
মানুষের মহাকাশে হবে মৃত্যু!
দেহ নেই,
শুধু অসংখ্য অতিথি আশায় বেঁচে থাকবে।
By Arijit Dutta

Comments