নিত্য-নাট্য
- Hashtag Kalakar
- Aug 18, 2025
- 1 min read
By Asim Kumar Dandapat
যা কিছু শিখেছি আমি, বিবাহের পর।
বিয়ের আগে আবাল, পরে সাবালক।
শিক্ষা সংস্কার আচার, মিথ্যে পূর্বাপর!
দাম্পত্য জ্ঞান আধার, বধূ প্রবর্তক।
পরিবার রীতি নীতি, ভিন্ন মত,পথ।
তবুও চলিতে হয়, রক্ষিতে সম্পর্ক।
দায়িত্ব প্রতিপালন, করেছি সপথ।
বিশ্বাসে মিলায় বস্তু ! না হলে বিতর্ক।
শিক্ষক ছিলাম আমি ! সে তো নামে মাত্র।
আমার শিক্ষক তিনি, যথাযথ দক্ষ!
পুঁথিগত বিদ্যা দানি, বিদ্যালয়ে ছাত্র।
নিয়ত একথা মানি, আমি চির অজ্ঞ।
দর্শন আলাদা যেথা, ভেদ চিরসত্য।
বৃথাই মিলনে চেষ্টা, করি নাট্য নিত্য।।
By Asim Kumar Dandapat

Comments