টুথব্রাশ
- Hashtag Kalakar
- Dec 11, 2025
- 1 min read
By Partha Pratim Chakraborty
আমার তোর প্রেম গায়ে মাখতেই ভয়।
পাছে আমি যেনো তোর টুথব্রাশ না হই!
যদিও রোজ দু’বেলা তুই চাইবি আমায়,
তবে ভুলে ফেলে রেখে যাবি যাবার বেলায়।
আমি জানি।
তারপর আবার নতুন কোনো টুথব্রাশ দেখে নিবি।
আর আমার একলা ফ্ল্যাটে থাকবে পড়ে তোর প্রেম খরচের স্মৃতি।
বরং আমি তোর শাঁখা-পলা হই ?
রাতদিন তোর হাত জড়িয়ে শুয়ে রই ?
তোর দু’হাত নড়লে ঝঙ্কার হয়ে তোর দু’কান ছুঁয়ে দেবো।
আনমনে হাত উঠলে মাথায় সিঁদুর পড়িয়ে দেবো।
তোর সব প্রেম তুলে রেখেছি যত্নে,
আমার হৃদয়ের বাম অলিন্দে।
বলছি তো দেবো প্রেম শোধ করে,
আগে হোক সংসার ভালো-মন্দে!
অতসী, প্লীজ... এবার আমার কথাটা শোন।
চল না, এবার দুজনে মিলে সংসারে দিই মন।
By Partha Pratim Chakraborty

Comments