“কালের নিয়ম”
- Hashtag Kalakar
- Aug 18, 2025
- 1 min read
By Asim Kumar Dandapat
জীবন এগোতে চায়, অনন্তের পথে।
পদে পদে বিন্ধ্যাচল! আঘাতে সংঘাতে।
নিরন্তর প্রাণপণ, কে থামাবে তাকে?
ভীষ্ম সম পণ তার! জিনি নিয়তিকে।
নিয়ত সংগ্রাম চলে, ধরা ক্ষেত্র মাঝে।
নর পশু উভয়েতে—সে সংগ্রাম যুঝে।
অস্তিত্ব টিকিয়ে রাখি, চেতনার পলি।
ইতিহাসে লিপিবদ্ধ ! স্মৃতিকথা গুলি।
সময়ের ধারাপাতে, জন্ম-মৃত্যু মায়া!
নবীন-প্রবীণ করে, নিত্য আসা-যায়া।
গতিময় চরাচর— থেমে নেই কিছু।
কালের নিয়মে, কেউ আগে কেউ পিছু।
চক্রবৎ ভাগ্যলিপি! ভবে ঘুরে ফিরে।
দৌড়ে জয়ী হয়ে জীব, আসে খেলাঘরে।।
By Asim Kumar Dandapat

Comments